IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক সহিংসতায় বন্দুকধারীর গুলি, নিহত ৭
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (৩০)। স্বামীর নাম
হাবিবুর রহমান। তিনি সাবেক সেনা সদস্য। শারমিন আক্তার হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঝাঝিরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎‎নিহত শারমিনের মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিভিন্ন সময় বাড়িতে এসে মানসিক অশান্তির কথা জানিয়েছিল। পারিবারিক দাম্পত্যের কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে।

‎নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, পিপিএম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই এ ঘটনার বিস্তারিত জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news