ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : গত দুই দিনেরপ্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার জনজীবন। ঈদের দিন থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে সূর্যের তীব্র তাপদাহ। এতে প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন মানুষসহ সকল প্রাণীকুল।
একটু গরম থেকে বাঁচার জন্য কুকুরও আপন মনে নেমে পড়েছে পানিতে।রোদের তাপ থেকে বাঁচতে কাছ-কর্ম ফেলে রেখে সবাই খুঁজছে একটু ছায়ার আশ্রয়। গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার রাস্তাঘাট হাট-বাজার প্রায় জনশূন্য হয়ে পড়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে এই মুহূর্তে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।এদিকে গত কয়েক দিনের ভ্যাপসা গরমে জ্বর, ঠান্ডা, ডায়রিয়াসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
বিশেষ করে শিশুরা।উপজেলার হাটপাঙ্গাসী খলিল মোড়ে ভ্যান চালক হাসানের সাথে কথা হলে তিনি বলেন, গত দুই দিন রোদের যে তাপ মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাবে। আগের মতো ভ্যান পায়ে ঠেলতে হয়না। তার পরেও রোদের কারণে রাস্তায় থাকাটাই কঠিন হয়ে পড়েছে। এদিকে শরবতের দোকানগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভীড়।
এদিকে এ মাসে ঝড় বৃষ্টি খড়া থাকলেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে জানা যায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দীর্ঘমেয়াদে দেওয়া আবহাওয়া সূত্রে।



