IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> খেলা >> ইবোলার ভয়ে স্পেনে কঙ্গোর ম্যাচ বাতিল

ইবোলার ভয়ে স্পেনে কঙ্গোর ম্যাচ বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ইবোলার প্রকোপ দেখা দিয়েছে। এই কারণে স্পেনে কঙ্গো দলের একটি ম্যাচ বাতিল করা হয়েছে।

ম্যাচটি ৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলের শহর লা লিনেয়া দে লা কনসেপসিওনে হওয়ার কথা ছিল। শহরটি জিব্রালটার সীমান্তের কাছে। সেখানকার স্টেডিয়ামে ১০ হাজার দর্শক বসতে পারেন।

লা লিনেয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো মঙ্গলবার জানান, স্থানীয় স্বাস্থ্য সেবার পরামর্শ মেনে তিনি ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ‘আমি ডিআর কঙ্গো ও চিলির মধ্যে ম্যাচ আয়োজন নিষিদ্ধ করে ডিক্রিতে স্বাক্ষর করেছি। লা লিনেয়ার স্বাস্থ্য বিভাগের প্রধান তার প্রতিবেদনে স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে ম্যাচটি আয়োজনের বিরুদ্ধে স্পষ্টভাবে মতামত দিয়েছেন।’ স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, চিলি দর্শক ছাড়া বন্ধ দরজায় ম্যাচটি খেলার অনুরোধ করেছিল।

কঙ্গো ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। সে সময় দেশটি জায়ার নামে পরিচিত ছিল। ৫২ বছর পর এবার বিশ্বকাপে খেলার সুযগ পেয়েছে দলটি। তার আগেই অবশ্য বিপাকে পড়ে গেছে কঙ্গো। নিজের দেশে ইবোলার প্রকোপে তাদের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। গত মে মাসে কঙ্গো রাজধানী কিনশাসায় তিন দিনের ট্রেইনিং ক্যাম্প ও বিদায়ী অনুষ্ঠান বাতিল করে। দেশের পূর্বাঞ্চলে ইবোলা ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। ২৭ মে পর্যন্ত কঙ্গোতে বান্দিবুগিও নামের বিরল ইবোলায় ৯০৬টি সন্দেহজনক সংক্রমণ ও ২২৩ জনের মৃত্যু হয়েছে। এই ইবোলা উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে।

কঙ্গো দল এখন বেলজিয়ামে অনুশীলন করছে। বুধবার তারা লিয়েজে ডেনমার্কের বিপক্ষে খেলবে।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি গত মাসে ইএসপিএনকে বলেছিলেন, কঙ্গো দলকে ২১ দিন আলাদা থাকতে হবে। না হলে তারা বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র ফিফা, কঙ্গোর জাতীয় দল ও কঙ্গো সরকারকে বলেছে, দলটিকে বেলজিয়ামে আলাদা পরিবেশে থাকতে হবে।

তিনি বলেন, ‘আমরা কঙ্গোকে স্পষ্ট করে বলেছি, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিন আলাদা পরিবেশে থাকতে হবে। আমরা কঙ্গো সরকারকেও পরিষ্কার করে দিয়েছি, এই শর্ত না মানলে তারা যুক্তরাষ্ট্রে আসতে পারবে না। এর চেয়ে স্পষ্ট করে আর কিছু বলার নেই।’

বিশ্বকাপ ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হবে। কঙ্গো তাদের প্রথম ম্যাচ ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে খেলবে। এরপর ২৪ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে। শেষ গ্রুপ ম্যাচে ২৮ জুন আটলান্টায় উজবেকিস্তানের সঙ্গে খেলবে তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031