IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণারাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূতনওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনরাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ, গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন সিংড়ার আব্দুল্লাহ আলিমশাকিব-ববুলীর সংসারে নতুন অতিথিকে ছেলে না মেয়েপল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থানইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় কলম বিরতির আহ্বান গ্রাহকদেরখেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধনকিশোরগঞ্জে মাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো ছেলেপোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে এবার পথ রোধ করে মারধর করে তিনজন ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে| এসময় ছিনতাইকারীদের মারধরে দুইজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকা নামকস্থানে। এছাড়া একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পরেন দুইজন ব্যবসায়ী। এসব ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

ছিনতাইকারীর কবলে পড়া বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নানপুর গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সখিদার(৩৯) জানান, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের শফির উদ্দীনের ছেলে রাফিকুল ইসলাম (৩৮) এবং রাণীনগর সদর বাজারের আনিছার রহমান (৫৫)সহ আমরা একটি টমটমগাড়ী ভাড়া করে তিনজন ব্যবসায়ী সুপারী ক্রয় করার জন্য নাটোর যাচ্ছিলাম। ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে ৮/৯জন মুখোশ পড়া ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। এর পর মারধর করে তিনজন ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৪৫হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর মধ্যে রাফিকুল ইসলামকে হাসুয়া দিয়ে কোপ দেয়ায় এবং জুয়েল সাখিদা কে মারধর করায় আহত হয়েছেন । জুয়েল সাখিদার জানান,একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারী ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র আসলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে যান।

অপর দিকে বুধবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ ব্যবসায়ী মারুফ হোসেন ও হেলাল উদ্দীন ব্যবসার কাজ শেষ করে আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় পৌছলে ৫/৬জন মুখোশধারী তাদের পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে| মারুফ হোসেন জানান,সড়কের মাঝখানে মোটরসাইকেল দিয়ে বেড়িকেট দিয়ে তাদের উপর হামলা চালায় ছিনতাইকারীরা| এসময় দ্রুত মোটরসাইকেল নিয়ে টান দিলে আর ধরতে পারেনি| মারুফ আবাদপুকুর বাজারে চালের ব্যবসায়ী এবং হেলাল উদ্দীন আবাদপুকুর বাজারে বিকাশের এজেন্ট ব্যবসায়ী।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,এসব ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031