IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, উদ্ধার গাঁজা ও চোলাই মদকুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাইসিংড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারপুঠিয়ায় সরকারী পানির ট্যাংককের বিষ প্রয়োগমহাদেবপুরে পল্লীমঙ্গল কর্মসূচীরফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতমহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলা গ্রামীণ জনপদ জুড়ে উৎসবের আমেজআদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার ৮০ লাখ টাকা পাবেসিংড়ায় ছাত্রশিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২মান্দায় জমি নিয়ে বিরোধে জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, যারা নেতৃত্বের দৌড়ে এগিয়েপল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকেনতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাই

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে অভিযুক্ত ও ভুক্তভোগী শিশু উভয়ই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশাদুল শিশুটিকে স্থানীয় একটি স্কুলের ভেতরে নিয়ে যান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আশাদুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031