ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : গোমস্তাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস( সমাবেশ)অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি বিভাগের পার্টনার প্রকল্পের আওতায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এনজিও প্রতিনিধি সামিউর রহমান,কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুনসহ অন্যরা।গোমস্তাপুরে কৃষক সমাবেশ


