ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে বিভিন্ন সময় প্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার ১৩ টি পরিবারের মাঝে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ।
জানা যায়, চারঘাটে বিভিন্ন সময় প্রাকৃতিক ও অগ্নি কান্ডের ঘটনায় বেশ কয়েটি পরিবার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারই প্রেক্ষিতি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ চারঘাট উডজেলা শাখার যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলার প্রায় ১৩ টি পরিবারকে ৩০০ হাজার করে মোট ৩৯ হাজার টাকা ও ১৩ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়।
এসময় টিন ও টাকা পেয়ে অনেকটা ক্ষতি স্বাধন কেটে উঠার চেষ্টা করা হবে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।


