IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরিপুরে বিনামূল্যে ব্র্যাকের আমন ধানের বীজ বিতরণসিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যাপোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটকমাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষে : চাঁপাইনবাবগঞ্জে নিহত ১, আহত ১০সিংড়ায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণগর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতেদুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরুরাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতিবাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাবাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা

সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা করেছে ছেলে।

বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত ৬ জুন নিহত মারিয়া বেগমের মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৯ জুন মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না পেয়ে পুলিশ নিহতের সেজো ছেলে জনাব আলীকে আটক করে থানায় আনে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনাব আলী তার মাকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখা হয়। কয়েকদিন পর মরদেহে পঁচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ছেলে আলামিনের সহযোগিতায় গত ৪ জুন রাত আনুমানিক ১২টার দিকে মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেন।

তিনি আরও জানান, পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জনাব আলী ও নাতি আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। জনাব আলী পেশায় অটোভ্যান চালক ও আলামিন দিনমজুর। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031