ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উমার উমার ইউনিয়ন বিএনপির সমর্থনপ্রাপ্ত হয়েছেন মোসাদ্দেকুর রহমান পিন্টু।
‘আমরা কেউ নয়-কর্মীরাই নেতা নির্বাচন করবে’অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এম.পি সামসুজ্জোহা খানের এমন উন্মুক্ত নির্দেশনায় ও তার উপস্থিতিতে ১১ জুন বিকেল সাড়ে ৫ টায় সরকারি এম এম ডিগ্রি কলেজ সভাকক্ষে উমার ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের কণ্ঠভোটে বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয়তাবাদি ব্যক্তিত্ব মোসাদ্দেকুর রহমান পিন্টু চুড়ান্ত সমর্থন প্রাপ্ত হন।
অপর প্রার্থী ইউনিয়ন বিএনপির সম্পাদক হেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, ও জিয়াউর রহমান কর্মীদের ও দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় সমর্থনপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন।
উমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্করের সভাপতিত্বে নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক শামিম কবির মিল্টন, সম্পাদক তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, যুবদল নেতা মনছুর রহমান, রুবেল হোসেন রতন প্রমুখ।



