IMG-LOGO

বুধবার, ১৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশমহাদেবপুরে সবজি বাজারে এসিল্যান্ডের অভিযানওজনে বেশি নেয়ায় সতর্ক করলেন ব্যবসায়ীদেরমহাদেবপুরে মিছিলের প্রস্তুতিকালেনিষিদ্ধ আ.লীগের তিন জন আটকপুঠিয়ায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এর সহযোগিতায় গাছের চারা বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনআর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ৩৮সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারে যাত্রা প্রধানমন্ত্রীরমেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনাবাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিতপোরশায় জমে উঠেছে আমের বাজারহাজার কৌটি টাকার আম বানিজ্যের সম্ভাবনাসিংড়ায় ৪ শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দিলেন ছাত্রশিবিররাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ

আত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা ১১টা নাগাদ এই লাশ উদ্ধার করে জিআরপি থানাপুলিশ।

নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি ছিলেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিয়ামুল বছিরের বড় ভাই আশরাফুল ইসলাম জানান,ভাই নিয়ামুল বছির মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি হিসেবে নওগাঁ এবং বাগমারায় অফিস বসিয়ে কাজ করে আসছিলেন। সেই সুবাদে নিয়ামুল বছির পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে অফিসের কাজে বাড়ী থেকে বের হয়ে বাগমারা যান। এরপর সন্ধ‍্যায় নিয়ামুল বছির তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান,আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোনে ফোন করলেও রিসিভ হয়নি। পরে রাতেই অনেক খোঁজাখুজি করে নিয়ামুল বছিরের সন্ধান করতে পারেননি।
এরপর বুধবার সকালে জানতে পারেন আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার একটু অদুরে রেল লাইনের পাশে মরদেহ পরে আছে। আশরাফুল ইসলাম দাবি করে বলেন,নিয়ামুল বছিরকে কেউ পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।

তিনি বলেন, নিয়ামুল বছিরের কাছে ব্যাগ,নগত টাকা,হাত ঘড়ি থাকলেও তা নেয়নি। এঘটনার সুষ্টু তদন্তসহ জরিতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটাস্থল থেকে নিয়ামুল বছিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিয়ামুল বছিরের শরীরে বেশ কয়েকটি আঘাতের খত রয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031