IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলের

পোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলের

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুরে ব্যতিক্রমী এক খাবার পটলপাতার তৈরী বড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শফিকুল ইসলাম। কোনো চটকদার বা নামী-দামী খাবার নয় দীর্ঘ আট বছর ধরে কেবল “পটল পাতার তৈরী বড়া” বিক্রি করেই স্বাবলম্বী শফিকুল।

এই পটলপাতার বড়া বিক্রি করে স্ত্রী, পাঁচ ছেলে-মেয়ে সহ সংসার চালান তিনি। তবে কাহারও কাছে হাত পাততে হয়না তাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে জন্ম গ্রহণ করলেও পরিবার নিয়ে দির্ঘ্যদিন বসবাস করছেন পোরশা উপজেলার নিতপুর মাস্টার পাড়ায়। শফিকুল জানান, আট বছর আগে সামান্য পুঁজি নিয়ে উপজেলার গেটের পাশে ছোট একটি দোকান ঘরে পটলপাতার বড়া বিক্রি শুরু করেন। শুরুতে অনেকেই এই খাবরটি খুব ভাল মনে করতো না। চমৎকার স্বাদের কারণে অল্প দিনেই এই বড়া বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

প্রতিদিন বিকেল হতেই ভোজন প্রেমি ক্রেতারা তার দোকানে ভিড় জমান। তিনি আরো জানান, শুরুর দিকে পটলপাতা সংগ্রহ করে বড়া ভেজে বিক্রি করা কাজটা সহজ ছিল না। তারপরেও তিনি দমে যাইনি। আর বড়া তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয়। এতে পটলপাতা সংগ্রহ থেকে শুরু করে মশলার সঠিক মিশ্রণ সব তাকে নিজেই করতে হয়। আট বছর ধরে এই বড়া বিক্রি করেই চলে তার আমার সংসার। সন্তানদের পড়ালেখাও চলছে এর আয় থেকে। প্রতিদিনি তিনি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার বড়া বিক্রি করেন। তবে মানুষের ভালোবাসাই তার এই কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে জানান তিনি।

নিয়মিত দোকানে আশা কয়েকজন বড়া ক্রেতা জানান, শফিকুলের হাতের তৈরী পটল পাতারবড়া অত্যান্ত মচমচে ও সুস্বাদু। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে তৈরি এই বড়া এ এলাকার একটি জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। দামে কম হওয়ায় সব শ্রেণী পেশার মানুষ বড়াটি খায়। তারা জানান, কোন কাজই যে ছোট নয়, শফিকুল ইসলাম আট বছর ধরে তা প্রমাণ করে চলছেন। তবে সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে তার এই ক্ষুদ্র ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারতো বলে তারা মনে করছেন।

শফিকুলের এই নিজ কর্মসংস্থানের প্রচেষ্টা সমাজের বেকার যুবকদের জন্য এক দৃষ্টান্ত বলা যেতে পারে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31