IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১ জনরাণীনগরে রাতে চুরি,ভোরে থ্রি পিস-প্যান্ট পরে ছিনতাইরুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্নগোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিগোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহততারাগঞ্জে রোপা আমন ধান প্রণোদনা বিতরণ উদ্বোধননন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনসিংড়ায় প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণপোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনসিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসকদ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে রাতে চুরি,ভোরে থ্রি পিস-প্যান্ট পরে ছিনতাই

রাণীনগরে রাতে চুরি,ভোরে থ্রি পিস-প্যান্ট পরে ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি পিস,কালো প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

এসময় ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামানিক (২৪) নামে এক যুবক আহত হয়েছে, তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে এবং রোববার ভোরে পৃথক পৃথকভাবে এসব ঘটনা ঘটে|খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ছিনতাইকারীদের কবলে পরা উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বাবুর ছেলে মিশুক প্রামানিক জানান,রাতে তার নানা মারা যাবার খবর পেয়ে ভোর অনুমান পৌনে চারটায় একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে পার্শ্ববর্তি আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন।

এসময় পথি মধ্যে রাণীনগর উপজেলার আলোপাড়ার মোড় নামকস্থানে পৌছলে থ্রি পিস ও কালো প্যান্ট পরা এবং মুখ বাঁধা তিনজন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে দিয়ে পথরোধ করে| এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে কাছে থাকা ২৩হাজার টাকা এবং মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়| পরে জানতে পেরে স্থানীয় লোকজন এসে মিশুকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়| এঘটনার খবর পেয়ে ভোরেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

অপর দিকে উপজেলার খাগড়া গ্রামের শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) বলেন, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার| সেই সুবাদে দীর্ঘ দিন ধরে উপজেলার কুজাইল বাজারেএকটি চেম্বারে বসে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

প্রতিদিনের ন্যায় শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চেম্বার এলাকায় ডিসকভার ১০০সিসি মোটরসাইকেল রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন| এর পর নামাজ শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

এঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এসব ঘটনায় মামলারুজুসহ জরিতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news