IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫গোমস্তাপুরে ৩৭হাজার ২৬৮ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুলরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারঅটোরিকশা ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন-বিতরণ ও নতুন সদস্যকার্ড প্রদানের উদ্বোধনপোস্টার কম্পিটিশনে বিজয়ী রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্টস্টেডিযাম মার্কেট ব্যবসায়ী সমিতি ও আরডিএস এর মতবিনিময় সভা অনুষ্টিত৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১ জনরাণীনগরে রাতে চুরি,ভোরে থ্রি পিস-প্যান্ট পরে ছিনতাইরুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্নগোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিগোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহততারাগঞ্জে রোপা আমন ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫

মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড়ে । আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা হলেন সাপাহার উপজেলার মৃত মনিজ এর ছেলে আশরাফুল ইসলাম, আব্দুর রহিম এর ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান ও ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি সাপাহার যাচ্ছিল। পথিমধ্যে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই ট্রাক্টর দিয়ে মাটি বহন করায় বিকালে বৃষ্টির ফলে সড়কের উপর কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

এতে বাসটি দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ