IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই’’মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচারচাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগমহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতদেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকেহরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্রচিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেইকানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশবিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিবাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানারাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচার

মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচার

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচার। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে।

নিহত আব্দুল জব্বার (৬৫) মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল জব্বারের সাথে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

সোমবার দুপুরে বৃষ্টি হওয়ার কারণে আব্দুল জব্বারের বাড়ির দিক থেকে সেই বৃষ্টির পানি চপলের খলিয়ান দিয়ে গড়িয়ে যাচ্ছিল। এই পানি যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে গলা টিপে ধরে।

এ সময় শ্বাসরোধে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news