IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যুক্তরাষ্ট্রের পর ভারতকে বড় বন্ধু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রীপর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেনরাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতারাসিক প্রশাসকের সাথে চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎগোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানামোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণবাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’খামেনির জানাজায় লাখো মানুষের সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে হত্যার ডাকসৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরআবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদানগুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীরআত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু
Home >> টপ নিউজ >> খেলা >> পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

ধূমকেতু নিউজ ডেস্ক : যোগ করা সময়ে মিকেল মেরিনোর করা একমাত্র গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত শেষ ষোলোর এই লড়াইয়ে জয়ের সুবাদে ২০১০ সালে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে অনুষ্ঠিত ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, ঠিক তখনই ফেরান তোরেসের বাড়ানো দুর্দান্ত পাস থেকে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বল জালে জড়ান মিকেল মেরিনো। পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করে করা এই গোলই স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়।

গোলের ঠিক আগে মেরিনো প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জে মাটিতে পড়ে গেলে বাঁশি বাজান রেফারি। এ সময় এক পর্তুগিজ খেলোয়াড় প্রতিবাদে ব্যস্ত থাকলেও মেরিনো দ্রুত বল খেলায় ফেরান, এরপর দৌড়ে প্রতিপক্ষের গোলমুখে গিয়ে ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন।

ম্যাচের শেষ দিকে স্পেনকে কিছুটা চাপে ফেলেছিল পর্তুগাল। তারা দুইবার সমতাসূচক গোলের খুব কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা নিজেদের এগিয়ে থাকা ধরে রাখতে সক্ষম হয়।

এই ম্যাচটি পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে দলকে তুলতে চেয়েছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ হলো না।

এবার শেষ আটে স্পেনের প্রতিপক্ষ হবে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইংলউডে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে স্পেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930