IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলামহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যামহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটকচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুলযুক্তরাষ্ট্রের পর ভারতকে বড় বন্ধু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রীপর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেনরাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতারাসিক প্রশাসকের সাথে চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎগোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানামোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণবাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যা

মহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণ না পেয়ে রাগে-অভিমানে জাহানারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা মা আত্মহত্যা করেছেন।

মহাদেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জাহানারা বেগম উপজেলার এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। স্থানীয় সূত্র জানায়, জাহানারা বেগমের তিন ছেলে ও এক মেয়ে।

কিন্তু কোন সন্তানই তার ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। বরং তার কাছে থাকা কয়েক লাখ টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দেয়ার জন্য প্রায়ই তাকে চাপ দেয়া হতো। টাকা ভাগ বাটোয়ারা করে দেয়ার চাপ ও ভরণ পোষণ না পেয়ে রাগে অভিমানে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা। নিহতের ছেলে শহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মায়ের টাকা দিয়ে তার নামেই ফেরত কবলা জমি নিয়ে দেয়া হয়েছে। সেই জমির ফসল তিনিই নেন। তাছাড়া বেশ কিছুদিন থেকে তার মা মানুষিক সমস্যায় ভুগছিল। প্রচন্ড মাথা ব্যাথাও ছিল। মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930