IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ

বাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও ভাশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ছলিম উদ্দীন বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের বাসিন্দা ছলিম উদ্দীনের মেয়ে সেলিনার সঙ্গে প্রায় আট বছর আগে ইসলামি শরিয়াহ মোতাবেক উপজেলার বীরকয়া গ্রামের বাদেশ আলীর বিয়ে হয়। বাদেশ আলীর পিতা সেকেন্দার আলী। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী বাদেশ আলী, শ্বশুর সেকেন্দার আলী ও ভাশুর আব্দুল মালেক বিভিন্ন সময় সেলিনার কাছে যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের দাবিতে প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। মেয়ের সংসার টিকিয়ে রাখতে বিভিন্ন সময়ে নগদ প্রায় দুই লাখ টাকা এবং প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৬ জুলাই সোমবার সকালে বাদেশ আলী সেলিনার কাছে বাবার বাড়ি থেকে আরও এক লাখ টাকা এনে দেওয়ার দাবি করেন। সেলিনা টাকা এনে দিতে অপারগতার কথা জানালে বাদেশ আলী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

একপর্যায়ে শ্বশুর সেকেন্দার আলী ও ভাশুর আব্দুল মালেক সেলিনার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় শশুর সেকেন্দার আলী তার চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দেন। সেলিনার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগিতায় সেলিনাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা ছলিম উদ্দীন বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত বাদেশ আলী, আব্দুল মালেক ও সেকেন্দার আলীর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031