IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’রাণীনগরে মাদক সেবি ২জনের কারাদন্ডনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব, জেলা পরিষদ প্রশাসকের কাছ থেকে সম্মাননা গ্রহণএমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে খাড়িপরিষ্কার করছেন চেয়ারম্যান ও মেম্বাররাপানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলননারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদকে অব্যাহতিনন্দীগ্রামের ডেরাহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সুলতান মাহমুদমান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যুবদলের খাবার বিতরণরাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রীপবা উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর: নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম‍্যহীন মানিকজান বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

তিনি আত্রাই উপজেলার পাচুঁপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মানিকজান বিবিকে আত্রাই নদীর ঘাটের দিকে যেতে দেখা যায়। পরে তিনি নদীতে গোসল করতে নামেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে আর নদী থেকে উঠে আসতে দেখা যায়নি। এক পর্যায়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানিকজান বিবি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের ধারণা, ঘুম থেকে উঠে তিনি একাই নদীর ঘাটে চলে যান এবং গোসল করতে নেমে নিখোঁজ হন। তার সাতজন সন্তান রয়েছেন, যার মধ্যে দুই ছেলে ও পাঁচ মেয়ে।

আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নেকবর আলী সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে সকাল আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়।

তিনি আরও বলেন, “নদীতে প্রবল স্রোত ও পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ বৃদ্ধার স্বজনরা নদীর তীরে অবস্থান করে প্রিয়জনের সন্ধানের অপেক্ষায় রয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930