IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকানেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনরথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভাবাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণপাবনা স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পেয়েছেশতভাগ শিক্ষার্থী: ১৫ জন ট্যালেন্টপুল এবং সাধারন গ্রেডে ৭ জনতৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’এইচএসসি পরীক্ষার্থীদের কর্মসূচি ঘোষণামহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’রাণীনগরে মাদক সেবি ২জনের কারাদন্ড
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৪ই জুলাই) বেলা ১১টার সময় স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই দানবাক্স খোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। ৫ টাকার নোটে মুদ্রিত এই ঐতিহ্যবাহী মসজিদে এসে অনেকেই নিজেদের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মানত ও দান করে থাকেন।

নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর এই দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দানবাক্স খোলার পর শুরু হয় টাকা গণনার কাজ। এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবারে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মানত করা বিভিন্ন স্বর্ণের গহনাসহ ভারত ও মালয়েশিয়া দেশের মুদ্রাও পাওয়া গেছে।

মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আখতার জাহান সার্থী জানান, দানবাক্স থেকে প্রাপ্ত এই অর্থ ও স্বর্ণালঙ্কার স্বচ্ছতার সঙ্গে হিসাব করে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930