IMG-LOGO

মঙ্গলবার, ৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধপ্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুনপায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন সিংড়ার দুলাল হোসেননাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণীরুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশদ্রুত পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান করা হবে: এমপি মিলননতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনাফুলবাড়ীতে বেড়েই চলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরি, উদ্বেগে কৃষক ও মিল মালিকরাপরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক ইট ফেলে সংস্কার করলেন বিএনপি নেতারাউপজেলা জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ; বদলগাছীতে বিক্ষোভ ও ভাঙচুর।শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধজুলাই স্মৃতি জাদুঘর ৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন সিংড়ার দুলাল হোসেন

পায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন সিংড়ার দুলাল হোসেন

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : পবিত্র হজ্জ পালনের অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন (৪৫)।

তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ্জ পালন করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে যাত্রা শুরু করেন তিনি।

দুলাল হোসেনের ব্যতিক্রমী এ উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তাকে বিদায় জানাতে গ্রামবাসী ভিড় করেন। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য দোয়া করেন।

স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন বলেন, “দুলাল হোসেনের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ্জ কবুল করেন।”

গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন। মহান আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।

দুলাল হোসেন বলেন, “আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্খা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ্জ পালন করতে পারি।”

তিনি আরও জানান, বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031