IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় গত ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু

পোরশায় গত ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা উপজেলায় গত সাত মাসে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা ও নানা অপমৃত্যুর শিকার এসব ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানাগেছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট ও সাপের কামড়ে প্রাণহানির সংখ্যাই বেশি। এদের মধ্যে সর্বোচ্চ ৬ জন আত্মহত্যা করেছেন। শুধু গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেন চারজন। এরা হলেন, তেঁতুলিয়া ইউনিয়নের পলাশ ডাঙ্গা গ্রামের অতুল বর্মন (৬০), বড় রনাইল গ্রামের প্রশান্ত বর্মন (২৫), মশিদপুর ইউুনিয়নের বালিচাঁদ গ্রামের জুয়েল মন্ডল (৩৯) এবং ঘাটনগর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের আইয়ুব আলী (৪৭)।

এছাড়া বিষপানে তাঁতিপাড়া গ্রামের সুমাইয়া জান্নাত (১৮) এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে ছাওড় খাতিরপুর গ্রামের রাকিবুল ইসলাম রাজু (১৮) আত্মহত্যা করেন। অন্যদিকে, সড়ক দূর্ঘটনায় মারা যান সরাইগাছি কাতিপুর গ্রামের হাফিজদ্দিন হাপি (৬৫), ইঞ্জিন চালিত নছিমন ভটভটির ধাক্কায় নিহত হয়েছেন আদিবাসীনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল কুজুর (৪০)।

এছাড়াও ১ এপ্রিল নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল মোকিমের ছোঁড়া প্রেসার কুকারের আঘাতে গুরুতর আহত হন স্ত্রী মর্জিনা খাতুন (২৬)। পরে তাঁর মৃত্যু হলে পুলিশ স্বামীকে আটক করেন। অসাবধানতায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। গত মে মাসে সাপের কামড়ে মারা ঠিকাদার সামিনুল ইসলাম শাহ(৫৫), ৮ জুলাই সাপের কামড়ে মারা যায় ইটাপুকুর গ্রামের শিশু আব্দুল্লাহ (১০), ১৭ জুলাই পশ্চিম হরিপুরের রাকিবুল ইসলাম (১৭) ও ৩১ জুলাই ধুলাডাঙ্গা গ্রামের ওসমান আলীর স্ত্রী ফাওজিয়া (৪৬)।

অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান শোভাপুর গ্রামের তহুরুল ইসলাম (৩৬), শিশা ডাঙ্গাপাড়ার সাইদুল ইসলাম (৪০) ও সর্বশেষ ২৮ জুলাই মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)। এছাড়া পানিতে ডুবে মারা যায় ছাতিয়া গ্রামের ৬ বছরের শিশু ফাতেমা ও নিতপুর পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের ৭ বছরের শিশু মাহিম। এর বাইরে গত ১৮ ফেব্রুয়ারি নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাঙ্গা গ্রামের খাড়ির ধার থেকে বুলু (৫৮) নামে সাপাহারের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন থানাপুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, প্রত্যেকটি ঘটনায় নিয়মানুযায়ী থানায় অপমৃতু (ইউডি) মামলা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অকাল ও অস্বাভাবিক মৃত্যু রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যান্ত জরুরী বলে তিনি মনে করছেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31