IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিতবাঘায় কামিল মাদরাসায় এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনারাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভানিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতপ্রধান শিক্ষকের বিরুদ্ধে কু প্রস্তাব, গায়ে হাত দেওয়ার অভিযোগ ছাত্রীর, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠনসভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার গুপ্তমোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভাপত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটকমহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসউপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতশহীদ তারেকের কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি ড. মিজানুর রহমানগোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামতপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতজুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহারসিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতি

ঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতি

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া: নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে সংবর্ধনা দিয়েছেন সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন চলে।

সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি এ জেড এম নাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের রহমান জুয়েল, সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, উইনস্টন প্রোপারটিস এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি মো. আফছারুজ্জামান আফছার, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার এম. ইউসুফ আলী, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সদস্য মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, সমিতির প্রচার সম্পাদক মিজানুর রহমান মুন, কার্যকরী সদস্য এম এ মালেক রানা, সালাহউদ্দিন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব দেশের ইতিহাসে বিরল উল্লেখ করে তিনি বলেন, চলনবিল অঞ্চলের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার উন্নয়নে ৮০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031