ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : ২০২৪ এর জুলাই -আগষ্টের গণঅভ্যুত্থান শহীদ তারেক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ( ৯ আগস্ট) রোববার ।
এ উপলক্ষে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের একমাত্র জুলাই শহীদ তারেক হোসেনের জন্য স্থানীয় প্রশাসনের কোন কর্মসূচি না থাকলেও স্থানীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান বিকেলে তার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। এর আগে গত ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী তার কবর জিয়ারত দোয়া খায়ের ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রসঙ্গত: গত ২০২৪ এর ৫ আগস্ট বিকেলে গনভবন থেকে বাড়ি ফেরার পথে ঢাকার শেরে বাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয় সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।পরের দিন ১০ আগষ্ট তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।



