IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভা

রাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় জেলা প্রমাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দূর্গাপর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) ভারপ্রাপ্ত, ও এডিসি মিডিয়া গাজিউর রহমান, পিপিএম ও রাজশাহী সিভিল সার্জন ডাক্তার এসএমআই রাজিউল করিমসহ জেলা প্রশাসন, নির্বাহী অফিসারগণ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজী, ডাকাতী দমন, ফুটপাত উদ্ধার, অবৈধ পুকুর খননে মামলা, সিসিটিভি স্থাপনসহ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিগণ বলেন, বর্তমানে সব থেকে মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এতে করে যুব সমাজ ধ্বংসের দিক চলে যাচ্ছে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সেইসাথে কিশোররা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। তারা আরো বলেন, শহরের অপরাধ দমনে ব্যাপকভাবে সিসিটিভি স্থাপন করতে হবে। সেইসাথে জনগণের চলাচল নিশ্চিৎ করতে দখলকৃত ফুটপাত উদ্ধার করার পরামর্শ দেন। শুধু তাইনয় কেউ যদি অবৈধভাবে পুকুর খনন করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে মামলাসহ অন্যান্য ব্যবস্থা করার আহ্বান জানান।

সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়ছে। কিন্তু মাদকের ভয়াবহ অত্যন্ত বেশী। এটা নিয়ে বেশী অশান্তি রয়েছে। এটা নিয়ে শুধু এখানে বসেই আলোচনা করা হচ্ছেনা। সারাদেশে এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। সেইসাথে আইনের পরিবর্তন করে সংসদের পাশ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মাদক ব্যবসায়ী/ সম্রাট ও সেবনকারীদের সর্বোচ্চ সাজার বিধান করা হয়েছে।

তিনি আরো বলেন, মুল মাদককারবারীরা ধরাছেঁাঁয়ার বাহিরে থাকছে। এর কারণ হিসেবে তিনি বলেন, আইনশৃংখলাবাহিনীর সদস্য স্বল্পতা ও ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের যে অবস্থা হয়েছে তার জন্য মাদক সম্্রাটরা বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান। পুলিশকে ন্যায়ের পথে শক্তিশালী করতে সরকার কাজ করছেন। পোষাক পরিবর্তন করা হয়েছে। তাদের প্রশিক্ষণ ও কাউন্সিলিং করা হচ্ছে। ৫ আগস্টে আইন শৃংখলা বাহিনীর যে ক্ষতি হয়েছে তা উদ্ধারে কাজ করা হচ্ছে। তিনি সামাজিকভাবে মাদকে প্রতিরোধ করার পরামর্শ দেন। প্রতিটি পাড়া, মহল্লা, ইউনিয়ন , পৌরসভা ও থানা এবং ওয়ার্ড পর্যায়ে সকল দল ও সমাজের গণ্যম্যান্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য আরো বলেন, বর্তমানে নতুন নুতন মাদক দেশে প্রবেশ করছে। যা অনেকগুলো আইন শৃংখলা বাহিনীরও নাম জানা নাই। এগুলো জানতে হলে ইন্সটিটিউট খুলতে হবে মনে হচ্ছে। প্রকৃত যারা দ্বায়ী বা কারবারী তারা যেই হোকনা কেন তাদের আইনের আওতায় আনার কথা বলেন। পুকুর খননের বিরুদ্ধে নন উল্লেখ কওে সংসদ সদস্য বলেন, অবৈধভাবে পুকুর খনন করা যাবেনা। পুকুর খনন করতে হলে আইন অনুযায়ী করতে হবে বলে জানান তিনি। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন তিনি।

আলোচান্তে সভাপতি সকল অভিযোগ আমলে নিয়ে কাজ করবেন বলে জানান। সেইসাথে সবাইকে ধন্যবাদ জানান তিনি সভা শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31