IMG-LOGO

সোমবার, ১০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদানখাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীনিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশএসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছামান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩মহাদেবপুরের একমাত্র জুলাই শহিদ আস্ সাবুর এর বাবার ইন্তেকালএসএসসির ফল খারাপ হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহননশতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ধরে রেখেছে ঐতিহ্যবাহি রাজশাহী ক্যাডেট কলেজবদলগাছী প্রেসক্লাবের নির্বাচন সভাপতি সাগর – সম্পাদক গিফারীনিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনওপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎএসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশআজ এসএসসির ফল , জানা যাবে যেভাবেসৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশিটাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : সারা দেশ জুড়ে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনকে) বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ৮৪ জনের মধ্যে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনও রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিকাল তিনটার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলরুমে এ বিশেষ ধন্যবাদ জানানো হয়।

নিজের অভিব্যক্তি প্রকাশ করে
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন বলেন,
‘মাঠ পর্যায়ের কর্মকর্তাকে ডেকে নিয়ে দেশের রাষ্ট্র প্রধান সৌজন্য সাক্ষাৎ করলেন সেটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণামূলক হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের সেবা করতে হবে। সবার আগে জনগণ।

আমরা (ইউএনও) যেহেতু তৃণমূল পর্যায়ে থাকি, সেখান থেকে মানুষকে ভালো রাখতে পারলে সবাই ভালো থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, মানুষকে ভালো রাখতে হবে। আরও ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভবিষ্যতে এই রকম দৃষ্টান্ত বজায় রাখতে হবে। তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলার পানি নিষ্কাশনের জন্য উপজেলার চন্দননগর ইউনিয়নের বিষ্ণুপুর রেজাউলের জমি হতে সন্তোষপাড়া ছাতড়া বিল পর্যন্ত ২ কিলোমিটার পূনঃখাল খননের জন্য ৬৪ লাখ ৪১ হাজার ৪১৯ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা উদ্বৃত্ত ছিল। সে টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031