IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সালমান শাহর মৃত্যুরহস্যের জট এবার খুলবে কি?মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামার গড়ে তোলায় পরিবেশ দূষণসহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। স্থানীয়রা জানায়, মহাদেবপুর মধ্যবাজারের বাসিন্দা মৃত আমির মন্ডলের ছেলে মো. ইভান মন্ডল কিছুদিন আগে খাজুর ইউপির বিলমোহাম্মদপুর গ্রামে আবাসিক এলাকায় একটি হাঁসের খামার গড়ে তোলেন।

ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি গড়ে তোলায় সেখান থেকে প্রতিনিয়ত তীব্র ও অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্থানীয়রা স্বাভাবিকভাবে শাস-প্রশাস নিতেও পারছেন না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন রয়েছেন চরম স্বাস্থ্যঝুঁকিতে। গ্রামবাসী ইভান মন্ডলকে খামারটি অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ জানালে তিনি তা কর্ণাপাত না করে বলেন, “এমনটা হবেই, তোমাদের কী করার আছে করো।” জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে খামারটি আবাসিক এলাকা থেকে দ্রুত অপসারণের দাবী জানান তারা।

এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রাব্বানী বলেন, খামারটিকে কেন্দ্র করে কয়েকদিন আগে সেখানে ফৌজদারী অপরাধ সংঘটিত হওয়ায় বিষয়টি এখন থানা পুলিশ দেখছেন।

মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ কাজ করছেন। তবে জনস্বার্থ বিঘ্নিত হয় বা জনস্বাস্থ্য হুমকীর মুখে পড়ে এমন বিষয় থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031