IMG-LOGO

রবিবার, ২৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবারকুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার- দাফন সম্পন্ন শোকস্তব্ধ কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গণরংপুরে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধারগোমস্তাপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানচাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিতবাঘায় পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে প্রধান শিক্ষক-আয়া আটক, আদালতে সোপর্দরাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালননতুন রাষ্ট্রপতিকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছাআমার কাছে আছেরে চিহ্ন ?রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে‘জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’শুরুবদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুন, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচলেন ভুক্তভোগী
Home >> টপ নিউজ >> কৃষি >> হাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকা

হাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকা

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : আতাউর রহমান(৫৫)। উপজেলার নিতপুর ইউনিয়নের হবির মোড় এলাকার রুহুল আমিনের ছেলে। হাঁস পালন করেই ঘুরেছে যার ভাগ্যের চাকা। প্রথম অবস্থায় অন্য কোন কাজ করার পরিকল্পনা থাকলেও পরিবারের পরামর্শে শুরু করেন হাঁস পালন। দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় হাঁস পালনে ছিলনা কোন পুঁজি। আর এ কারনেই প্রায় ৭ বছর আগে এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে শুরু হয়েছিল তার জীবন পরিবর্তনের লড়াই।

অবশেষে পরিশ্রম, প্রজ্ঞা আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আজ সে সফল উদ্যোক্তা। উম্মুক্ত জলাশয়, খাল-বিল ও নদী এলাকায় হাঁস পালন করে আতাউর গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান, অর্জন করেছেন আর্থিক স্বচ্ছলতা। শনিবার সকালে পূনর্ভবা নদিতে হাঁস নিয়ে তার ভ্রাম্যমান খামারে অবস্থানের সময় কথা হয় আতাউরের সাথে, সে জানায়, বর্তমান তার হাঁস রয়েছে প্রায় ৮৫০টি। যার মূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিদিন হাঁসের দেওয়া ডিম বিক্রি থেকে আয় হয় প্রায় ৭ হাজার টাকা। হাঁসের খাবারসহ অন্যান্য খরচ হয় ৪ হাজার টাকা। আর প্রতিদিন খরচ বাদে তার আয় হয় ৩ হাজার টাকা। আর প্রতি মাসে খরচ বাদে তার আয় হয় প্রায় ৯০ হাজার টাকা। তার কাছে জানতে চাইলে সে জানায়, শুরুটা তার সহজ ছিল না। কোনো পুঁজি না থাকায় বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে হাঁসের পাল নিয়ে ঘুরে ঘুরে ভ্রাম্যমান খামার শুরু করেন। প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁস পালনের এই পদ্ধতিতে তার খরচ যেমন কমেছে, এতে ডিমের মানও বজায় রেখেছে। সে জানায়, হাঁস চাষের এই আয় দিয়েই বদলে গেছে তার পরিবারের জীবনযাত্রা। সে হাঁস পালন করে নিজ উপার্জনে কিনেছেন দুই বিঘা জমি, নির্মাণ করেছেন ইট দিয়ে তৈরী নতুন বিল্ডিং বাড়ি।

শুধু তাই নয়, পরিবারের ছেলে-মেয়ে, স্ত্রী সহ ৫ জনের ভরন পোষন ও সন্তানদের পড়ালেখা করে শিক্ষিত করার জন্য ব্যয় করছেন। তবে তার তিন ছেলের মধ্যে বড় ছেলে পড়াশোনা শেষ করে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং মেজো ছেলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে তাকে হাঁস পালনে সহযোগিতা করছেন। আর ছোট ছেলে সদ্য এসএসসি পরীক্ষা পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। আতাউর রহমান বলেন, সঠিক নিয়ম মেনে পরিশ্রম করলে হাঁস পালনে ক্ষতি হওয়ার সুযোগ কম।

তবে এনজিওর দেওয়া সেই ঋনের ৫০ হাজার টাকাই আজ তাকে এ অবস্থায় আসতে সহায়তা ও স্বাবলম্বী করেছে বলে জানান। তবে এলাকার অনেক বেকার যুবকের কাছে আতাউর রহমান এক অনুপ্রেরণার নাম।

সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম করলে যে কেউ শূন্য থেকে সফলতার শিখরে পৌঁছতে পারে, তা নিজের পরিশ্রমে প্রমাণ করেছেন আতাউর রহমান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031