IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালনিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্যসিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি -আনু এমপিনিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যুকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী খয়ের শিল্প‘অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না’জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনাবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে দলের চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

উখিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বেলা ১১ টা সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর ব্যক্তিগত কার্যালয় (ডাউলমিল) থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।
র‍্যালিটি ঢাকা রাজশাহী মহাসড়ক পদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল উপস্থিত লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বিভিন্ন আনন্দঘন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়া তৃণমূলের একাধিকতা কর্মীরা জানান, রাজপথের নানা চড়াই – উৎরাই পেরিয়ে দলটি আজ সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তারা দলের জাতীয় ঐক্য ও শক্তি আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের গণতন্ত্র রক্ষা জনগণের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশ নয় তারেক রহমানের দিকনির্দেশনায় কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় আজ করে যেতে হবে বলে তিনি জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুজ্জামান আসাদ , সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পুঠিয়া উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা আসাদুজ্জামান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা,এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ন কবির,যুবদল নেতা রোকনুজ্জামান রিকো, বিএনপি নেতা মুনসুর মাস্টার,জিউপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর, কৃষক দল নেতা শ্যামল কুমার এছাড়া দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031