ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকিন উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শালিজান গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোকিম উদ্দিন উপজেলার শালিজান গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে নিহত মোকিম উদ্দিন পাশ্ববর্তী তেঁতুল পুকুর বাজারে যায়। সেখানে সকালের নাস্তা করে বাসায় এসে ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে আইনি প্রক্রিয় শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। #


