IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহত

রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহত

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা এবং অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এসময় ছিনতাইকারীদের মারধরে ৪জন পথচারী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৯টা নাগাদ উপজেলার বেলঘড়িয়া বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামকস্থানে। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ছিনতাইয়ের কবলে পড়া উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি এবং তার বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন,বাশার আহম্মেদ এবং বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী ২টি মোটরসাইকেল যোগে আবাদপুকুর থেকে বাড়ী ফিরছিলেন। এসময় বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা নামকস্থানে পৌছলে সড়কের পাশে একটি মোটরসাইকেল পরে থাকতে দেখেন। সেখানে সড়ক দূর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে হাফপ্যান্ট ও মুখোষ পড়া চারজন ছিনতাইকারী ধারালো ছুরি এবং লোহার রড ধরে আমাদের চারজনকে মারধর করে সড়কের পাশে বসে রাখে। এরপর তাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে নেয়। হাসুয়া পিঠ দিয়ে কোপ দেয়ায় শামীম আহত হয়।তবে ছিনতাইকারীরা ওই স্থানে আরো কয়েকজনকে গাছের সাথে বেঁধে রেখেছিল বলে জানিয়েছেন সুজন।

উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান,তিনি এবং সাথে একই গ্রামের দুই বদ্ধু তৌহিদ ও ইউসুফ হোসেন রাত অনুমান সোয়া ৯টা নাগাদ বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। এসময় ওই স্থানে পৌছলে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে আঘাত করে। এসময় মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান। এতে মোটরসাইকেলের সামনে ভেঙ্গে যায়। পরে তাদেরকে হাসুয়া ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে কাছে থাকা টাকা পয়সা ও তিনজনের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। এসময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল আসলে ওই চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আমাদেরকে চলে যেতে বললে আমি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে চরে গ্রামের মধ্যে এসে লোকজনকে খবর দেই।

এসময় গ্রামের লোকজন ছুটে গিয়ে আমার বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। তিনি আরো বলেন,আমি এবং তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ীতে চলে এসেছি। এছাড়া ইউসুফের হাত ভেঙ্গে যাওয়ায় এবং মারপিটে জখম হওয়ায় তাকে উন্নত চিকিজসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ছিনতাইকারীরা প্রায় ৮জনের নিকট থেকে মোট ২০/২৫হাজার টাকা এবং ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জরিতদের সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31