IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান

মহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর-শিবরামপুর গ্রামীণ সড়কে ওষুধি ও ফলদ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কাজে সহায়তা করেন উপজেলা লোকমর্চা কমিটির চেয়ারপার্সন সাংবাদিক লিয়াকত আলী বাবলু এবং উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হাসান আলী। বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কর্ত্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে গঠিত উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে।

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম বর্তমান সময়ের একটি সময়োপযোগী পদক্ষেপ। জলবায়ুর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বৃক্ষরোপণে বিশেষ পদক্ষেপ নিয়েছে। গেটকা প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচী সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। লোকমোর্চা ও যুবদের এ ধরণের কাজে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরগ্রাম লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন কাজী আব্দুস সোবহান, বিএসডিও’র গেটকা প্রকল্পের মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী ময়না রাণী, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট মিলন লাকড়া, সুমিতা দেবনাথ, উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য জিলহজ উদ্দিন, রঞ্জনা বেগম, সাইদুর রহমা, আনিসুর রহমান, মর্জিনা বেগম, মহিলা নেত্রী মমি খাতুন প্রমুখ। উল্লেখ্য যে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর-শিবরামপুর পাকা সড়কের দুই ধারে দুই কিলোমিটার জুড়ে বনজ ও ফলজ এবং ৩০০ পিস তালের বীজ রোপন করা হয়।

এ বিষয়ে উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন কাজী আব্দুস সোবহান বলেন, জলবায়ুর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রান্তিক মানুষকে এ্যাডাপটেশন বিষয়ে সচেতন করার কাজ চলমান রয়েছে। এ কর্মসূচীর আওতায় আজ ২০০ নিমগাছ ও ৩০০ তালবীজ রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হলো। লোকমোর্চা ও যুব ফোরামের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন দাতা সংস্থা সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় আড়াই বছর মেয়াদী জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31