ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আঁখি খাতুন নামে ১১ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম শিবরামপুরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসান আলীর মেয়ে। পুলিশ জানায়, বাবা -মার উপর রাগ করে ওই কিশোরী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় রাতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news