ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। শিক্ষা নিয়ে গাফিলতি বা তালবাহানা বরদাস্ত করা হবেনা। আজকে যারা শিক্ষার্থী তারাই আগামীর দেশ গড়ার কারিগর। এই শিক্ষার্থীরা একদিন খেলোয়ার, পাইলট, ট্রোনের ড্রাই, বিজ্ঞানী, ব্যবসায়ী, আবার কেউ হবে রাজনীতিবিদ। রোববার সকালে পবার দারুশা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কর্মমুখী শিক্ষার উপরে বেশী গুরুত্ব দিয়েছেন। আগামী বছরের জানুয়ায়ী থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সাংস্কৃতিক বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে। ছোট ছোট শিক্ষার্থীরা যে যে বিষয়ে পারদর্শী হবে তাকে সে বিষয়ে দক্ষ কওে গড়ে তোলা হবে। শুধু তাইনয় তাদের সরকারীভাবে ও ভাতা এর ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে তিনি বলেন, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা না থঠশলে সে কখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেনা। সেইসাথে তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের কথা শোনা এবং গুরুজনদের সম্মান করার পরামর্শ দেন। শেষে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধিত করেন।
দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাব উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি গোলাম মুজাহিদ, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য মাজদার রহমান ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
এদিকে তিনি দুপুর সাড়ে ১২টা থেকে মোহনপুর উপজেলার ঘাসী গ্রাম ইউনিয়ন এলাকার বেশ কয়েকটি স্থানে যান এবং গাছের চারা রোপন করেন। এরমধ্যে বেলনা শিবমন্দীর প্রাঙ্গনে গাছের চারা রোপন ও বিতরণ করেন। এরপর তিনি বেলনা উচ্চবিদ্যালয়ে মাঠের সমস্যা নিয়ে সবার সাথে কথা বলে সমাধান করেন। শুধু তাইনয় তিনি ঘাসীগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে বসেন এবং জনগণের সাথে মতবিনিময় করেন। এসময়ে তিনি রোপনকৃত প্রতিটি গাছের যন্ত এবং প্রচুর পরিমানে গাছ রোপনের জন্য সবাইকে অনুরোধ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, ঘাসীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।


