ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নজরুল বষের্র সমাপনী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নিবার্হী অফিসার ও নজরুল বর্ষ উদযাপন কমিটির সভাপতি মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আবু রায়হান।
পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা নজরুর সংগীত পরিবেশন করেন#



