IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদ মাধ্যম, যত্রতত্র ভুঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ গেইটে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে।

প্রতিবাদ ও মানববন্ধনে ভুঁইফোড় সংগঠন, অপ-সাংবাদিকতা ও নিবন্ধনবিহীন পত্রিকা ও অনলাইন পোর্টালে কাজ করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, যারা অফিসে অফিসে চাঁদাবাজি করে নিজেদের সাংবাদিক পরিচয় দেন তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারনে মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে সাংবাদিকতার জন্য প্রতিনিয়ত সংগঠন তৈরির প্রয়োজন নেই। যে সংগঠনগুলো দীর্ঘদিন সাংবাদিকদের নিয়ে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর গনঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যারা ব্যক্তিস্বার্থের কথা মাথায় রেখে সাংবাদিকতা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই।

তিনি আরও বলেন, উপজেলায় ইদানীং অনেকগুলো ভুঁইফোড় সংগঠন ফেসবুকে পোস্ট দিয়ে আত্মপ্রকাশ করেছে। ওই সমস্ত সংগঠনে নিবন্ধনবিহীন পত্রিকার নানান প্রতিনিধিকে নিয়ে কমিটি তৈরি করেছে যা মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, নিয়ামতপুর উজজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী, সুশীল সমাজের প্রতিনিধি নুর ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ