IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নিখোঁজের কয়েক ঘণ্টা পর জুয়েল হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুয়েল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা নামক গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ১ই অক্টোবর বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে একই গ্রামের সাদেক আলী (৬৫) আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জুয়েল হোসেনের বলে শনাক্ত করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শিয়ালের ভয়ে দৌড় দেওয়ার সময় হেলে থাকা একটি বাঁশের সঙ্গে জুয়েলের মাথায় আঘাত লাগতে পারে। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পরে শিয়াল মরদেহটি টানাহেঁচড়া করে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930