IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দুই জন। এ ঘটনায় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এসব তাজা ককটেল উদ্ধার করা হয়। আহতরা হলেন, সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩২) ও রামচন্দ্রপুরহাট গোটিপাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ (১৮)।

জানা যায়, দীর্ঘদিন ধরে মহারাজপুর শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে আ.লীগ নেতা ওদুদ মহরিল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের মধ্যে। সাম্প্রতিক সময়ে একাধিকবার বিরোধে জড়ায় তারা। শুক্রবার সকালে উভয় পক্ষ ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল হাতে থাকা অবস্থায় বিস্ফোরণে কারনে একজনের হাতের একাংশ বিছিন্ন হয়ে গেছে। ঘটনার পর ওই এলাকা থেকে পুলিশ আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে।

ওসি একরামুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরেই ওদুদ মহরীল ও জালাল মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এবার ছোট্ট বিষয়কে কেন্দ্র করেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটি ককটেল বিস্ফোরণ হলেও বাকি ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930