ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে মঞ্জুর করান ১’কোটি ৬৭’লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। এতে আহতদের হাতে এবং নিহত পরিবারের সদস্যগণের হাতে চেক হস্তান্তর করা হয়।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের আয়োজনে, উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবু নাঈম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্টেট মোঃ জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান প্রমুখ। এসময়ে আরও উপস্থিত ছিলেন, মেকানিকঢ়বিআরটি এ সিরাজগঞ্জ সার্কেল মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট আল ইমরান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিনা খাতুন, অফিস সহায়ক মোঃ আব্দুল মতিন শেখ।
এর মধ্যে আহত ২০ জন ও নিহত ২৫ জনকেদের মাঝে ৪৫ টি চেক বিতরণ করা হয়।


