ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জেলা প্রশাসকের কার্যালয়ের সিরাজগঞ্জের শাহাদাত হুসেইনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। পুরষ্কার বিতরণের পূর্বে এ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
এ সময়ে শাহাদাত হুসেইন অভিব্যাক্ত প্রকাশ করে বলেন, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। এই সেবা নিশ্চিত করতে আমরা সিরাজগঞ্জ পৌরসভা সদা প্রস্তুত কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি প্রাপ্তি আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করায় সিরাজগঞ্জ পৌরসভা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চির কৃতজ্ঞ সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর মহোদয় এর কাছে যার দিকনির্দেশনায় আজকে এ সন্মাননা সিরাজগঞ্জ পৌরসভা অর্জন করল।
এদিকে সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তিনি সহ পৌরসভার পৌর কর্মকর্তা ও পৌর কর্মচারীবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একইসঙ্গে এ কার্যক্রমে সকলে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


