IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযান

সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযান

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : উপজেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযান
উপজেলায় সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে উপজেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরের দিকে উল্লাপাড়া উপজেলায় সলপে এ অভিযান অনুষ্ঠিত হয়।

এসময়ে এ অভিযানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এর নেতৃত্বে সলপের ঘোল ও মাঠার কারখানায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন করা এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো: আব্দুল মালেক খানকে ৫০,০০০ টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০,০০০ টাকা, সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো: আব্দুর রাজ্জাককে ১০,০০০ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১০০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে মিল্ক এনালাইজার এর মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়।

পরীক্ষায় ফ্যাটের পরিমান নির্ধারিত মাত্রার কম পাওয়া যায়।এছাড়াও উল্লাপাড়া বাজারে মো : সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে শিশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০,০০০ টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযানের পাশাপাশি বাজারে গ্যাস সিলিন্ডারের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930