IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বানমার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান

চাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় জেলা শহরকে ‘ডেঙ্গু রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএনসিসিআই)। একই সঙ্গে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম জরুরি ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএনসিসিআইয়ের সভাপতি আবদুল ওয়াহেদ। সভায় বক্তারা বলেন, গত প্রায় দুই বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেলেও গত কয়েক মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরে ঘরে ডেঙ্গু রোগী বাড়ছে, পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। চেম্বারের সদস্য ওবায়দুল আজিম রিংকুসহ বেশ কয়েকজন নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও সভায় উল্লেখ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় বাস্তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। তাঁদের দাবি, প্রায় ৮০ শতাংশ রোগী বাড়িতে কিংবা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় সরকারি হিসাবে তাঁদের তথ্য অন্তর্ভুক্ত হচ্ছে না। এ ছাড়া সংকটাপন্ন রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর সেখানে মৃত্যু হলে সেই তথ্যও চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য বিভাগের হিসাবে যুক্ত হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। পৌরসভার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

সভায় পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তাঁরা বলেন, পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পৌর এলাকায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়নকাজ চললেও যথাযথ তদারকির অভাবে খনন করা খাল-নালা ও বিভিন্ন স্থানে পানি জমে থাকছে। বক্তাদের অভিযোগ, এসব স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। বিশেষ করে আজাইপুর বিল, বেলেপুকুর, বিদিরপুর ও মহানন্দা নদীর পাড়ে বর্জ্য ফেলার কারণে মশার উপদ্রব বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। ডেঙ্গু প্রতিরোধে ১২ দফা সুপারিশ মতবিনিময় সভা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে—পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সর্বদলীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন, খনন করা খাল-নালা ও জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ, ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বৃদ্ধি।

এ ছাড়া বাজার, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও ডাবের খোসায় জমে থাকা পানি অপসারণ, পানি সংরক্ষণের পাত্র ঢেকে রাখা এবং নিয়মিত পরিষ্কার করার সুপারিশ করা হয়। ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌর কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। সভা থেকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে জেলার সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930