IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগসিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রানিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগসিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সসিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটকনিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাকুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বানমার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রা

সিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুই শতাধিক ভ্যান নিয়ে শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা করেছেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এসএম খালেক উজ জামান রঞ্জু।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌগ্রাম থেকে তাঁর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। দুই শতাধিক ভ্যানের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথে পথে স্থানীয় লোকজন ও ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি। পরে শোভাযাত্রাটি বড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফটিক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডাবলু, সাবেক ইউপি সদস্য কেএম আকতার হোসেন, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব কেএম ইমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930