IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগসিংড়ায় দুই শতাধিক ভ্যান নিয়ে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রানিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগসিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সসিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির

নন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবির

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাজারে মেসার্স লক্ষ্মী-আলো এন্টারপ্রাইজের সৌজন্যে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ২-এর উদ্যোগে এবং বগুড়ার ছয়টি লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা পক্ষের কার্যক্রমের অংশ হিসেবে এ শিবিরের আয়োজন করা হয়। এতে দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। চক্ষু শিবিরে মোট ১০২ জন রোগীকে চক্ষুসেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন রোগীকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। অন্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসাসেবা প্রদান করেন বগুড়ার ইব্রাহিম আই কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডা. মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ এবং তাঁর চিকিৎসক দল।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, নন্দীগ্রাম পল্লী বিদ্যুতের ডিজিএম কাউসার রেজা, নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক ফেরদৌস জামান, অধ্যাপক সবুজ কুমার সরকারসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ২-এর লায়ন নেতৃবৃন্দ এবং বগুড়ার ছয়টি লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মনজুর কাদির সঞ্জু, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন আতিকুর রহমান মিঠু, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন অধ্যাপক দেবদুলাল দাস এবং এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন অধ্যাপক মো.শাহজাহান আলী উল্লেখযোগ্য।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930