ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জস্থ সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০অক্টোবর) বাদ মাগরিব সিরাজগঞ্জ শহরের এসএস রোডে অবস্থিত ডাব্লিউ এফ এ রেস্টুরেন্টে সিরাজগঞ্জস্থ সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র সংগঠনের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিব এর সভাপতিত্বে ও সলঙ্গা ফোরামের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব এবং জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম খান, সিনিয়র সহসভাপতি ডা. এম. হাকিম বাবু এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ আলম (SPO)।
বিশিষ্ট ঠিকাদার এসএম হেদায়েতুল হক আয়ুব,ডেেন্টাল সার্জন ডা. এম হাকিম বাবু, অতিরিক্ত পিপি অ্যাড.দেলোওয়ার হোসেন মন্টু, অ্যাড.হামিদুল হক দুলাল,অ্যাড.কামাল পারভেজ, সাবেক এজিপি অ্যড.মুফতি শহিদুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. সেলিম রেজা ব্যাংকার মোহাম্মদ আলী জিন্নাহ,শাহ আলম ও থাইরোকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কবিরুল ইসলাম প্রমুখ।
শেষে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত ও সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও রাতের ডিনার অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সম্মিলিত প্রয়াসের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কলেজশিক্ষকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা সংগঠনের সামাজিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা সামাজিক সম্প্রীতি জোরদার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সংগঠনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
১৬ বছরের পথচলা পেরিয়ে সম্মিলিত প্রয়াসের এ প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়ের একটি উপলক্ষ হিসেবে পালিত হয়।


