IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও তাঁবু জলসানিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরামোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতা মূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান কল্যাণ ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর কুমার বিশ্বজিৎ সরকার।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক বিজন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রণ্টের সিনিয়র যুগ্ম আহবায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে যেন সবাই পূজা উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

সভায় বক্তারা প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আলোকসজ্জা এবং প্রতিমা বিসর্জনের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে ১২৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930