IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণস্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমানচারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভাপোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভানিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণবাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভানিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনাগোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিতভয়াবহ দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাতফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবারবিয়েতে ‘না’পরিবারের, ঘর থেকে মিলল কিশোরের মরদেহ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমান

স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমান

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি।শহীদ নাজির উদ্দিন জেহাদ যেদিন শহীদ হলো সেদিন জেহাদের লাশ ছুয়ে শপথ করেছিলাম সর্বদলীয় ছাত্র ঐক্যে পরিষদ এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তারপর অনেক রক্তের বিনিময়ে এরশাদকে পতন করেই ঘরে ফিরেছি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া নবগ্রাম শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, শহীদ জেহাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন।

শহীদ জেহাদ গণতন্ত্রের জন্য যে রক্ত দিয়েছিলো সেই গণতন্ত্র ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে ছিলো।সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিগত সতেরো বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে। হাজারো নেতা কর্মী জীবন দিয়েছে। সর্বশেষ ২৪ এ শহীদ সাইদ ও ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, এই গণতন্ত্র আর ধ্বংস হতে দিবো না তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর।

এ-সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব,ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এমপি, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি কেএম শরফুদ্দিন মঞ্জু, জেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, আজিজুর রহমান মানু,জাহিদুর রহমান মিস্টার,উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মরণে বৃক্ষ রোপণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930