ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে হাদী চত্বরে স্থাপিত মঞ্চস্থলে মিলিত হয়। ” ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন দিবসটি উদযাপনের আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানীর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জেষ্ঠ প্রভাষক ও সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রশিদুল ইসলাম প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি প্রমূখ।#



