ধূমকেতু প্রতিবেদক,পোরশা : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপদ্যের আলোকে নওগাঁর পোরশায় র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পোরশার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকসদল সকলকে সচেতনতার লক্ষে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন। #



