IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালননাটোর স্টেশনে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটকসিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভারাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতচারঘাটে আলোচিত ভ্যান চালককে কপিয়ে আহত করে ভ্যানছিনতাইয়ের ২৪ ঘন্টার মাথায় ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভাসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসৌদি যুবরাজ হামলার ভয়ে বারবার ভবন পাল্টাচ্ছেন‘ইউনূসকে হেনস্তা দেশের জন্য অপমানজনক’গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেআলোচনা ও ফিল্ম প্রদর্শন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম কথিত হেরোইনসহ মোঃ শামীম হোসেন ওরফে ফটিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে সদর মডেল থানার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে মাদক ও সন্ত্রাসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হরিশপুর গ্রামে অভিযান চালান।

অভিযানকালে হরিশপুর গ্রামে মোঃ ইউসুফ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে নরেন্দ্রপুর থেকে হাকিমপুর বিওপিগামী পাকা সড়কের ওপর থেকে শামীম হোসেন ওরফে ফটিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম হোসেনের পিতার নাম মোঃ জালাল উদ্দীন এবং মাতার নাম মোসাঃ সামিনা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর এলাকার আলতাফ হোসেন টোলা। তিনি বর্তমানে স্বরূপনগর এলাকায় বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১৫০ গ্রাম হালকা বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া চাবিসহ একটি পুরোনো নীল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল এবং একটি আকাশি রঙের পুরোনো ব্যবহৃত লিনেক্স বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও চোরাচালানমুক্ত জেলা গড়ে তুলতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930