IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তা

সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তা

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেছেন, মা ইলিশ রক্ষায় শুধু আইন প্রয়োগ, পুলিশ, কোস্টগার্ড মোতায়েন কিংবা সরকারি সহায়তা প্রদানই যথেষ্ট নয়- এজন্য জেলেদের মানসিক অঙ্গীকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। আর প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে আগামী বছর ইলিশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬ উপলক্ষ্যে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে প্রধান জেলেদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা ও নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ (VGF)-এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর ২০২৬) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ৭ নং মেছড়া ইউনিয়নের উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে যমুনা বিধৌত দুর্গম চর অঞ্চলে ৭ নং মেছড়া ইউনিয়নে আকনাদি ঘাটে এ জেলেদের মাঝে ভিজিএফ (VGF)-এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনতামূলক মতবিনিময় সভায় ৭ নং মেছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৭ নং মেছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ (VGF)-এর চাল উপকার ভূগী ১৯৫ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাউল হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, সিরাজগঞ্জ সদর মেছড়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপ- সহকারী কৃষি অফিসার মোঃ এমরান হোসেন খান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেছড়া ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্য জীবী দলের সভাপতি মোঃ আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রীস,সহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। • কার্যক্রম: দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুতকরণসরকারি, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930